বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার আর্থিক অনুদান বিতরণ ও সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় ডিবি পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার : ইয়াবা-দেশীয় মদ ও টাকা উদ্ধার  রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধির পাশে মৌলভীবাজার জেলা প্রশাসন বড়লেখায় প্রবাসির স্ত্রীকে ধর্ষণের চেষ্টা : ২ যুবককে পুলিশে সোপর্দ আত্রাইয়ে ২ মাদকসেবীর এক মাসের কারাদন্ড ও জরিমানা আত্রাইয়ে কাজির আগে হাজির ইউএনও : বন্ধ হলো বাল্যবিয়ে আকস্মিক আত্রাই থানা পরিদর্শনে নওগাঁ পুলিশ সুপার আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন:  ছাতকে দেড় কোটি টাকার ক্ষতি কুলাউড়ায় অনলাইন ৪ জুয়াড়ীসহ ৭ জন আটক জর্জিয়ায় বড়লেখার ইটালি প্রবাসির মৃত্যু- লাশ পৌঁছে দিতে সরকারের প্রতি বাবা-মা ও স্ত্রীর আকুতি

বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার আর্থিক অনুদান বিতরণ ও সংবর্ধনা

  • রবিবার, ২০ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual6 Ad Code

বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার উদ্যোগে উপজেলার শতাধিক কারা নির্যাতিত ও হামলা-মামলার শিকার শতাধিক নেতাকর্মীর মাঝে নগদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। এছাড়া সংগঠনের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম ও শিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

Manual8 Ad Code

রোববার দুপুরে পৌরশহরের একটি রেষ্টুরেন্ট হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি আসন্ন সংসদ নির্বাচনের বিএনপি দলীয় সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু।

Manual6 Ad Code

পৌর বিএনপির আহ্বায়ক মহাচ্ছান আহমদ বাদলের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শহীদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আলাল উদ্দিন, সহসভাপতি মইন উদ্দিন, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  অধ্যাপক আব্দুস শহীদ খান, জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল কুদ্দুছ স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর মখলিছুর রহমান, সংবর্ধিত অতিথি বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরাম বড়লেখার সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক শাওন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!