বড়লেখায় জাল দলিলে ভূমি নামজারির অপচেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

বড়লেখায় জাল দলিলে ভূমি নামজারির অপচেষ্টা, যুবককে পুলিশে সোপর্দ

  • বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখা উপজেলা ভূমি অফিসে জাল দলিলে ভূমি নামজারীর অপচেষ্টাকালে দলিল গ্রহীতার প্রতিনিধি সিরাজুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন। ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে তার কার্যালয়ে। আটক সিরাজুল ইসলাম উপজেলার গাংকুল গ্রামের আলিম উদ্দিনের ছেলে।

Manual6 Ad Code

জানা গেছে, একটি অসাধু সিন্ডিকেটের সহযোগিতায় কতিপয় প্রভাবশালী অতি কৌশলে জাল দলিল সৃজন করে নিরীহ ব্যক্তিদের ভূমি নিজেদের নামে নামজারী করে নিচ্ছে। আটক সিরাজুল ইসলাম এধরণের এক আবেদনকারীর প্রতিনিধি হিসেবে বুধবার বিকেলে নামজারীর শুনানীতে উপজেলা ভূমি অফিসে হাজির হন। কিন্ত নামজারী আবেদনে জমা দেওয়া দলিলের ওপর আগেই এ্যসিল্যান্ডের সন্দেহ হলে তিনি উক্ত দলিল যাচাইয়ে সাব-রেজিষ্ট্রারের কার্যালয়ে প্রেরণ করেন। এতে দলিলের তথ্যগত মিল পাওয়া যায়নি।

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, বুধবার বিকেলে উক্ত নামজারী কেসের আবেদনকারীর প্রতিনিধি হিসেবে সিরাজুল ইসলাম অবিকল নকল দলিল দাখিল করেন। যেখানে মূল দলিলে জমির পরিমাণ ১.২৮ একর। কিন্ত অবিকল নকলে ১.৫০ একর। সংশ্লিষ্ট দলিল সাবরেজিষ্ট্রার অফিসে যাচাইকালে তথ্যের মিল পাওয়া যায়নি। পূর্বেও একই দলিলে আবেদন করায় তা যাচাই করে বাতিল করা হয়। আটক ব্যক্তিকে উপযুক্ত আদালতে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য থানায় অভিযোগ দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!