জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার অভিযোজন পদ্ধতি বাস্তবায়ন করছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকার অভিযোজন পদ্ধতি বাস্তবায়ন করছে-পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual7 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশের বরেন্দ্র ও হাওর এলাকায় প্রতিবেশ ভিত্তিক অভিযোজন পদ্ধতি বাস্তায়ন করছে সরকার। এর অংশ হিসেবে সিলেট বিভাগের হাকালুকি হাওর এলাকায় খাল, বিল, পুকুর পুনঃখনন এবং বনায়ন করা হচ্ছে। একইভাবে রাজশাহী ও রংপুর বিভাগের বরেন্দ্র এলাকায় বৃষ্টির পানি ধারণের জন্য পুকুর ও খাল খনন ও বনায়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি শুক্রবার দুপুরে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়াধীন পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ইকোসিস্টেম বেইজড অ্যাপ্রোচেস টু অ্যাডাপটেশন ইন দ্য ড্রাউট প্রোন বারিন্দ ট্রাক্ট অ্যান্ড হাওর ওয়েটল্যান্ড এরিয়া (ইবিএ) প্রকল্পের আওতায় মাধবছড়া খাল, ৩ টি বিল ও ১৮ টি পুকুর পুনঃখনন কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, প্রতিবেশভিত্তিক অভিযোজন পদ্ধতি বিষয়ে সরকারি কর্মকর্তা ও স্থানীয় জনগণের সক্ষমতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। অভিযোজন কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয় জনগণের জন্য ঔষধি গাছের চাষ, মাছ চাষ, বিভিন্ন ধরনের ফলের চাষ সহ প্রতিবেশ বান্ধব বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করেই জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব মোকাবিলা করা হবে।

Manual2 Ad Code

উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, মৌলভীবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আখতারুজ্জামান এবং ইবিএ প্রকল্পের প্রকল্প পরিচালক একেএম রফিকুল ইসলাম, বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন প্রমুখ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!