বড়লেখায় জাতীয় ভোক্তার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

বড়লেখায় জাতীয় ভোক্তার তদারকি অভিযানে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

  • রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা উপজেলা সদরের হাজীগঞ্জ মার্কেট, হাজীগঞ্জ বাজার, মান্না ম্যানশনসহ বিভিন্ন জায়গায় রোববার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাজার মনিটরিং ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করেছে। এসময় নানা অনিয়মের দায়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৭ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়। থানা পুলিশের সহায়তায় বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন।

Manual5 Ad Code

তদারকি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও নিষিদ্ধ ঘোষিত প্রসাধনী বিক্রয়, ওজনে কম দেওয়া, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা, প্যাকেটজাত প্রসাধনীতে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হাজীগঞ্জ মার্কেটের কাদের মিয়ার মুরগির দোকানকে ৩ হাজার টাকা, আব্দুল আলিম ডিমের দোকানকে ২ হাজার টাকা, সালেহ আহমেদের মাছের দোকানকে ২ হাজার ৫ শত টাকা ও মান্নান ম্যানশনের দুলাল ফেন্সিষ্টোরকে ১০ হাজার টাকাসহ সর্বমোট ১৭ হাজার ৫ শ’ টাকা জরিমানা করা হয়।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!