কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ আটক-১  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

কুড়িগ্রামে ৩৩ কেজি গাঁজাসহ আটক-১ 

  • শুক্রবার, ২ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ এক  মাদক কারবারীকে আটক করা হয়েছে।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি ফজলুর রহমান।
পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমানের নের্তৃত্বে পুলিশের একটি চৌকস টিম উপজেলার ফুলবাড়ী টু-নাগেশ্বরী যাওয়ার সড়কে নাওডাঙ্গা পুলেরপাড় বাজারে অবস্থান নেন।
এর কিছুক্ষণ পরে উপজেলার বালারহাট এলাকা থেকে আসা একটি মাদক কারবারীর দল কাভার্ড ভ্যানের ভিতরে ৩৩ কেজি ও একটি পালসার মোটরসাইকেলসহ কুখ্যাত মাদক কারবারিরা নাওডাঙ্গা পুলেরপাড় বাজার আসা মাত্র পুলিশের চৌকস টিম সামনের দিকে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলকে থামানোর সংকেত দিলে কাভার্ড ভ্যানের ড্রাইভারসহ মাদক কারবারীর কয়েকজন পালিয়ে গেলেও কুখ্যাত মাদক কারবারী সিয়ামকে হাতেনাতে গ্রেপ্তার করে।
আটক চোরাকারবারী সিয়াম উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ি গ্রামে হারুণ অর-রশিদের ছেলে।
এ প্রসঙ্গে জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ফুলবাড়ী থানা পুলিশ অত্যান্ত সুকৌশলে মাদক কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাদক নির্মূলে আমাদের পুলিশ বাহিনীর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!