আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজাসহ ৭ মাদক কারবারি আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

আত্রাইয়ে পৃথক অভিযানে গাঁজাসহ ৭ মাদক কারবারি আটক

  • মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual8 Ad Code

জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কেল্লাপাড়া গ্রামের মৃত. মোশারফ হোসেনের পূত্র নবীয়্যুত ইসলাম (২২) একই উপজেলার ছাতনী গ্রামের কালাম প্রামানিকের পূত্র সাজ্জাত (২২) কে ৮০০গ্রাম গাঁজা ও উপজেলার পাঁচুপুর পালপাড়া এলাকা থেকে পাঁচুপুর পালপাড়া গ্রামের স্বপন চন্দ্র পালের পূত্র নয়ন চন্দ্র পাল (২৮) কে ৫০ গ্রাম গাঁজা, উপজেলার মধুগুরনই গ্রামের মোশারফ হোসেনের পূত্র তৌহিদ (২১) একই গ্রামের আব্দুর রহমানের পূত্র মাহাবুর রহমান (২১), আ.ছামাদের পূত্র আকাশ প্রামানিক (২২) কে এক কেজি গাঁজা এবং বান্ধাইখাড়া গ্রামের মৃত মানিক ইল্লাহ্ পূত্র মাসুদ রানা (৪৬) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

Manual2 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ৭জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!