ভালুকায় ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্ৰেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

ভালুকায় ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্ৰেফতার

  • বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code
 ভালুকা (ময়মনসিংহ)প্রতিনিধি ::ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের পাঁচগাও গ্রামের ১২ বছরের কিশোরী সৎ বাবার যৌন লালসার শিকার। প্রাণে মারার হুমকি দিয়ে নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করে ৮ মাসের গর্ভবতী করায় থানায় মামলা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কালু মিয়ার ছেলে সিরাজ উদ্দিনের অনুমান ৭ বছর পূর্বে একটি কন্যা সন্তান নিয়ে বিয়ে হয়। বিয়ের পর হতে সংসার হিসাবে ঘর সংসার করতে থাকে।
পূর্বের বড় মেয়ে তাদের সঙ্গেই বসবাস করছিলেন। সংসারের হাল ধরতে গিয়ে তার স্ত্রী গার্মেন্টসে চাকরি নেয়। তার বড় মেয়ে বর্তমান সংসারের ছোট ছেলে ও মেয়েকে দেখাশুনা করেন। ফ্যাক্টরিতে ডিউটিতে থাকার সুযোগে অভিযুক্ত স্বামী সিরাজ উদদীন বড় মেয়েকে বিভিন্ন সময়ে জোরপূর্বক ধর্ষণ করতেন এবং বিভিন্ন হুমকিও দিতেন কাউকে না বলার জন্য। কিছুদিন যাবত মেয়ের শরীরের শারীরিক অবস্থা পরিবর্তন ঘটলে। মা মেয়েকে চাপ দিলে মেয়ে তার মার সঙ্গে ঘটনাটি খুলে বলেন। ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে পরীক্ষা করিয়া জানতে পারে মেয়ে ৮ মাসের অন্তঃস্বত্মা।
উক্ত ঘটনায় গত ০৬ ডিসেম্বর সোমবার মেয়ের মা বাদী হয়ে স্বামী সিরাজ উদদীনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রুজু করেন। মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি অভিযানিক দল।
ভালুকা মডেল থানার এসআই আশরাফ জানান, ময়মনসিংহ র‌্যাব-১৪ এর একটি অভিযান চালিয়ে অভিযুক্ত সিরাজ উদ্দিনকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews