আত্রাইয়ে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

আত্রাইয়ে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত

  • সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: কৃষি খাতকে স্বনির্ভরতা ও কৃষকদের ফসল ফলাতে সহায়তা স্বরুপ নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে কৃষিঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

Manual3 Ad Code

সোমবার ১২ ডিসেম্বর উপজেলা পরিষদ হল রুমে দিনব্যাপী এ মেলায় ৮ শতাংশ সুদে সোনালী, রাজশাহী কৃষি উন্নয়ন, অগ্রণী, জনতা, রুপালী এবং পল্লী সঞ্চয় ব্যাংক কৃষকের মাঝে ঋণের চেক বিতরণ করে।

Manual6 Ad Code

চেক বিতরণী অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, ইউএনও ইকতেখারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান নাজিম উদ্দিন, কৃষি অফিসার কেএম কাওছার হোসেন, প্রকল্প বাস্তবায়ন অফিসার মেহেদী হাসান, আত্রাই সোনালী ব্যাংক ম্যানেজার শাহাদৎ হোসেন, কৃষি উন্নয়ন ব্যাংক ম্যানেজার শাহীন আলম, অগ্রণী ব্যাংক ম্যানেজার হায়াৎ মাহমুদ, জনতা ব্যাংক ম্যানেজার মাফিদুল ইসলাম, রুপালী ব্যাংক ম্যানেজার নাসির উদ্দিন, পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মাজেদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code

সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী নওগাঁ জেলা প্রশাসকের উদ্যোগে জেলার ১১ টি উপজেলায় এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। মানুষ আজ বিভিন্ন এনজিওতে জড়িয়ে পরার কারনে প্রচুর পরিমানে সুদের বোঝা বহন করতে হচ্ছে। সরকার কৃষি ও কৃষকের কথা চিন্তা করে ব্যাংকের মাধ্যমে মাত্র ৮ শতাংস সুদে কৃষিঋণ দিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews