হাকালুকির ধান ক্ষেত থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার, অবমুক্ত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

হাকালুকির ধান ক্ষেত থেকে দুই বনবিড়াল শাবক উদ্ধার, অবমুক্ত

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

হাকালুকি হাওরপাড়ের বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা এলাকার একটি ধানক্ষেত থেকে সোমবার বিকেলে স্থানীয় কিশোররা দুইটি বনবিড়ালের বাচ্চা আটক করে। খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হাকালুকি বিটের ক্যাম্প কর্তকর্তা মো. মোতাহার হোসেন বনবিড়াল শাবক দুইটিকে উদ্ধার করে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে ধানক্ষেতেই অবমুক্ত করেন। এতে নিশ্চিত মৃত্যুর হাত থেকে প্রাণে বেঁচে গেল বিলুপ্ত হতে যাওয়া প্রজাতির বনবিড়ালের এই বাচ্চা দুইটি।

জানা গেছে, উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা বাজারের পশ্চিম পাশের ধান ক্ষেত থেকে ধাওয়া করে স্থানীয় কতিপয় কিশোর দুইটি বনবিড়ালের বাচ্চা ধরে ফেলে। তারা এগুলোকে নিয়ে আনন্দে মেতে উঠে। জাহিদ আহমদ নামক স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে ঘটনার খবর পান বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হাকালুকি বিটের ক্যাম্প কর্তকর্তা মো. মোতাহার হোসেন। তিনি দ্রæত ঘটনাস্থলে পৌঁছে বাচ্চা দুইটিকে উদ্ধার করে ওই ধানক্ষেতেই অবমুক্ত করেন।

Manual3 Ad Code

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, বনবিড়াল সাধারণত ঝোপঝাড়েই বসবাস করে। তবে খাবার প্রাপ্ততার ওপর অস্থায়ীভাবে ধানক্ষেতেও থাকে। বনবিড়ালের অনেক প্রজাতি রয়েছে। এই প্রজাতিটিও বিলুপ্তির হুমকিতে। বন্যপ্রাণীর বাচ্চা যেখান থেকে উদ্ধার করা হয় সেখানেই অবমুক্ত করতে হয়। স্থান পরিবর্তন করলে মারা যাওয়ার আশংকা থাকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!