র‌্যাব-৯ এর অভিযান- বড়লেখায় ২৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার : গ্রেফতার ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

র‌্যাব-৯ এর অভিযান- বড়লেখায় ২৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার : গ্রেফতার ১

  • মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের বদরুল এন্ড ব্রাদার্স ষ্টোর নামক একটি মোদি দোকানে সোমবার রাতে র‌্যাব-৯ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ২৯ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার করেছে। এসময় মামুন আহমদ নামে এক ব্যক্তিকে র‌্যাব গ্রেফতার করেছে। তিনি উপজেলার মহারাণী গ্রামের মুজিব মিয়ার ছেলে। মঙ্গলবার সকালে র‌্যাব-৯ এর (সিলেট) সার্কেল এ্যাডজুটেন্ট মো. আসাদুজ্জামান শাহ ধৃত মামুন আহমদ, মো. খাইরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমকে সন্ধিগ্ধ আসামী করে বড়লেখা থানায় মামলা করেছেন।

Manual6 Ad Code

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বড়লেখা উপজেলার চান্দগ্রাম বাজারের বদরুল এন্ড ব্রাদার্সের স্বত্তাধিকারী মো. খাইরুল ইসলাম দেশিয় বাজারে চিনির মূল্যবৃদ্ধির সুযোগে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত থেকে চিনি পাচার শুরু করেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত এগারোটার দিকে র‌্যাব-৯ (সিলেট) এর একটি আভাযানিক দল খাইরুল ইসলামের মোদির দোকানে অভিযান চালায়। এসময় খাইরুল ইসলাম ও তার দোকানের কর্মচারী জাহাঙ্গীর আলম পালিয়ে গেলেও মামুন আহমদ র‌্যাবের হাতে আটক হয়। পরে তার দেওয়া তথ্যমতে মোদি দোকানের ভেতর থেকে র‌্যাব সদস্যরা ২৯ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার ও পরে তা জব্দ করেন। যার বাজার মূল্য প্রায় দেড় লাখ টাকা। এব্যাপারে র‌্যাবের সার্কেল এ্যাডজুটেন্ট মো. আসাদুজ্জামান শাহ বড়লেখা থানায় মামলা করেছেন।

বড়লেখা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, র‌্যাবের অভিযানে ধৃত আসামী মামুন আহমদকে মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার পলাতক আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!