কমলগঞ্জে সড়কের পাশে ধানি জমিতে নবজাতকের লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় অতিরিক্ত দামে তেল বিক্রি, জরিমানা ছাতক-সিলেট বিদ্যুৎ উন্নয়ন মেগা প্রকল্পে লুটপাট : দুদকের তদন্ত শুরু কমলগঞ্জে কোরআন অবমাননার অভিযোগে যুবক আটক : ফাঁসির দাবিতে থানার সামনে বিক্ষোভ কুলাউড়ায় পরকিয়ার জেরে  মালিককে পিটিয়ে হত্যা করলো গাড়ী চালক কমলগঞ্জে ইসলামিক মিশনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের দেয়া আগুনে গরুর ঘর ও ধানের গোলা পুড়ে ছাই : ৫ লক্ষ টাকার ক্ষতিসাধন কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত  বড়লেখায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি আলোচনা সভা ও মহড়া পেট্রোল লিটারে কম : কমলগঞ্জে ভ্রাম্যমান আদালতের জরিমানা আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রস্তুতি দিবস উৎযাপন র‍্যালি ও আলোচনা সভা

কমলগঞ্জে সড়কের পাশে ধানি জমিতে নবজাতকের লাশ উদ্ধার

  • শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কের পাশের ধানি জমির ঝোপের ভেতর গামছা দিয়ে প্যাঁচানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। শনিবার (২৪ ডিসেম্বর) সকালে উপজেলার আলীনগর ইউনিয়নের মঙ্গলপুর-রামেশ্বপুর সড়কের পাশে স্থানীয়রা লাশটি দেখতে পায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Manual3 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে সড়কের পাশে ধানি জমিতে মানুষজন ময়লা গামছা দিয়ে প্যাঁচানো এক মৃত নবজাতক দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্যকে খবর দেন। পরে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে অবগত করা হয়। শনিবার কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) অনিক দেব ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশটি উদ্ধার করে স্থানীয়দের সাথে নিয়ে দাফনের ব্যবস্থা করেন। স্থানীয়দের ধারণা, রাতে কিংবা ভোরে কেউ হাসপাতাল থেকে ডেলিভারি শেষে নবজাতকটি ফেলে দিয়েছে।

আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নিয়াজ মোর্শেদ রাজু বিষয়টি নিশ্চিত করেন।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!