কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কমলগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

  • রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুর ডক্টরস এসোসিয়েশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে স্বাস্থ্যসেবা প্রদান এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। রোববার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় কমলগঞ্জ মাধবপুর ইউনিয়নে ১ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই ফ্রি মেডিকেল অনুষ্ঠিত হয়।

মণিপুরী ডক্টরস এসোসিয়েশন এর আয়োজনে সকাল ১১ টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন শিশু এন্ডোক্রাইনোলজি বিভাগ ইউনিভার্সিটি অব এরিজোনা ইউএসএ এর সহকারী অধ্যাপক ডা. সুনীল কুমার সিংহ, সুনামগঞ্জ সিনিয়র কনসালটেন্ট শিশু বিভাগ ২৫০ শয্যা বিশিষ্ট হাস্পাতাল ডা, আশুতোষ সিংহ, ডাঃ নমিতা রানী সিনহা, ডা. স্বপন কুমার সিংহ, ডা. বিশ্বজিৎ কুমার সিংহ।

Manual8 Ad Code

মণিপুর ডক্টরস এসোসিয়েশনের আহব্বায়ক ডা. পরেশ সিংহ জানান, নিজের কর্মক্ষেত্রে পাশাপাশি বিভিন্ন স্থানে আমাদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে প্রতি বছর সাধারণ মানুষদের চিকিৎসা সেবা প্রদান করে থাকি। ডাক্তার হিসাবে এটা আমাদের একটি মানবিক দায়িত্ব পালন করার চেষ্টা করছি। দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে পাঁচজন মেডিসিন, শিশু, গাইনি, কার্ডিওলজি বিশেষজ্ঞ চিকিৎসক তিন শতাধিক রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!