কুড়িগ্রামে একযুগ থেকে শ্রেষ্ঠ করদাতা এমপি পনির উদ্দিন আহমেদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ বিজিবি-পুলিশের যৌথ অভিযান- বড়লেখায় রশিদ জালিয়াতি করেও পার পায়নি চোরাকারবারি, অবশেষে ভারতীয় মহিষ উদ্ধার

কুড়িগ্রামে একযুগ থেকে শ্রেষ্ঠ করদাতা এমপি পনির উদ্দিন আহমেদ

  • বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২

Manual2 Ad Code

মো: বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামে টানা ১ যুগ থেকে শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হলেন এমপি পনির উদ্দিন আহমেদ।

জেলা ভিত্তিক সর্বোচ্চ দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের পুরস্কার প্রদান নীতিমালা ২০০৮ বিধান অনুযায়ী ২০২১-২২ করবর্ষে জাতীয় রাজস্ব বোর্ড কর অঞ্চল রংপুর কর্তৃপক্ষ কুড়িগ্রাম জেলার সর্বোচ্চ  কর প্রদানকারী হিসেবে ২৮ ডিসেম্বর রংপুর আরডিআরএস বেগম রোকেয়া অডিটরিয়ামে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে কুড়িগ্রাম-২ আসনের এমপি শিল্পপতি পনির উদ্দিন আহমেদকে শ্রেষ্ঠ করদাতার সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করেন। তার পক্ষে ক্রেস্ট গ্রহণ করেন হাফেজ আবু সুফিয়ান পাভেল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম মাহমুদ, রংপুর অঞ্চলের কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনার সুরেশ চন্দ্র বিশ্বাস, রংপুর চেম্বার অব কমার্সের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটু প্রমুখ।
উল্লেখ্য,, কুড়িগ্রাম-২ আসনের এমপি শিল্পপতি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ টানা ১ যুগ ধরে কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ করদাতা নির্বাচিত হয়ে আসছেন।
এ ব্যাপারে কথা হলে এমপি পনির উদ্দিন  আহমেদ বলেন,  উন্নয়নের অক্সিজেন হচ্ছে ভ্যাট এবং আয়কর। তাই আসুন অবহেলিত কুড়িগ্রামকে এগিয়ে নিতে সবাই স্বতঃস্ফূর্তভাবে আয়কর ও ভ্যাট প্রদান করি।   #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!