বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার পাঠ্যবই বিতরণ অব্যাহত রেখেছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার পাঠ্যবই বিতরণ অব্যাহত রেখেছে-পরিবেশমন্ত্রী

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual4 Ad Code

বড়লেখায় উৎসব মূখর পরিবেশে রোববার উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়েছে। একই শিশু শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

Manual4 Ad Code

বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিসি সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই বিতরণ করেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশমন্ত্রী বলেন, সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। দেশের উন্নয়ন অগ্রগতির জন্য, স্মার্ট বাংলাদেশ গড়তে মানসম্পন্ন শিক্ষায় শিক্ষিত শতভাগ লোকের প্রয়োজন। তাই বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও সরকার পাঠ্যবই বিতরণ অব্যাহত রেখেছে।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক ইমদাদুল হক ইমনের সঞ্চালনায় বড়লেখা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বই উৎসবের সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল মামুন, পৌর কমিশনার আলী আহমদ চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমান, প্রধান শিক্ষক রনজিত কুমার দাস প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!