কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ

কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চিত্রাংকন প্রতিযেগিতা আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের জোড়া মন্ডপে বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতায় মণিপুরী দুই শতাধিক ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহন করে। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

Manual8 Ad Code

বাঘবাড়ি ইয়ুথ ক্লাবের সহ-সভাপতি উর্মিলা সিনহা’র সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা।

সম্মানিত অতিথি ছিলেন, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আসিদ আলী, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কৃষ্ণ কুমার সিংহ, সাংবাদিক আহমেদুজ্জামান আলম ও সালাহ্উদ্দিন শুভ প্রমূখ।
আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযেগিতায় বিজয়ীদের হাতে সনদপত্র ও পুরস্কার তুলে দেন অতিথিরা। #

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews