ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

  • রবিবার, ১ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
0১ জানুয়ারি রবিবার সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থান থেকে শতশত নেতাকর্মী বাদ‍্যযন্ত্র বাঁজিয়ে র‌্যালীতে অংশগ্রহণ করেন।
এ সময় নেতাকর্মীরা জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের শাসনামলের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে শ্লোগান দেন।
র‌্যালীটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে ওই কলেজ মাঠে উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক  মইনুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব  ফুলবাড়ী ডিগ্রী কলেজের গভর্ণিং বডির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজিজার রহমান মাস্টার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ , হবিবর রহমান প্রামানিক, মাহফুজার রহমান শেখ, মোস্তাক আহম্মেদ, মইনুল হক খন্দকার, নাজমুল হোসাইন, জাতীয় যুব সংহতির আহ্বায়ক  আল মামুন বাশার, সদস্য সচিব শাহানুর রহমান  উপজেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক  আলী আহাম্মেদ লেবু, জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব রাকিবুল হাসান প্রমূখ।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!