কুলাউড়ায় ১৪ দিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজনগর উপজেলা বিএনপির দু’বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন বড়লেখায় হাকালুকি হাওরপারে বন্যা মোকাবেলায় আগাম প্রস্তুতির মহড়া শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হওয়াই শিক্ষার প্রকৃত উদ্দেশ্য- অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক ছাতকে ৭২ বছরের মস্তাবের ঘর ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ আত্রাইয়ে পানিতে পড়ে যুবকের মৃত্যু কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ব্যাটারি চালিত অটোরিক্সা; চালক নিখোঁজ কুলাউড়ার বিজয়া বাগানের প্রভিডেন্ট ফান্ডের টাকা ফেরত পেলো চা শ্রমিক পরিবার কাতারে বহুতল ভবন থেকে পড়ে কুলাউড়ার এক নির্মাণ শ্রমিকের মৃত্যু কুলাউড়ায় জলবায়ূ সহনশীল জীবিকা ও অন্তর্ভুক্তিমূলক পরামর্শ কর্মশালা বড়লেখায় যাতায়াত রাস্তা বন্ধ ও ভূমি দখলের মামলা করায় বাদিকে হুমকি-ধমকি

কুলাউড়ায় ১৪ দিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু

  • বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০

Manual2 Ad Code

এইবেলা ডেক্স, কুলাউড়া:: 

মৌলভীবাজারের কুলাউড়ায় ১৪ দিনের সরকারি সফরে আসছেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ আবু জাফর রাজু। এসময় তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং করোনা ভাইরাস মোকাবেলায় প্রশাসনের সাথে অবহিতকরন সভায়ও মিলিত হবেন।
বৃহস্পতিবার (১১ জুন) বিকালে সফরের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

Manual1 Ad Code

জানা যায়, শুক্রবার (১২ জুন) সকালে ঢাকা থেকে সড়ক পথে কুলাউড়ায় আসবেন তিনি। ওইদিন বিকেল ৫ টায় তাঁর পিতা একুশে পদক (মরণোত্তর) প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর কবরে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নিবেন তিনি। পরদিন শনিবার একুশে পদক (মরণোত্তর) প্রাপ্ত সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার এর বোনের (তাঁর ফুফু) সাথে সাক্ষাৎ করবেন।

Manual2 Ad Code

এরপর ১৪ জুন রোববার কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্টদের মাঝে পিপিই বিতরণ করবেন। ১৭ জুন বুধবার উপজেলা প্রশাসনের সাথে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসাবে বরাদ্ধকৃত ত্রাণসামগ্রী ও শিশুখাদ্য বিতরণ সার্বিক বিষয়ে অবহৃত করণ ও মতবিনিময় করবেন তিনি। সফর শেষে ২৫ জুন বৃহস্পতিবার সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে কুলাউড়া ত্যাগের কথা রয়েছে তাঁর।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!