আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ের পারমোহন ঘোষ গ্রামে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক বিদ্যালয় প্রাঙ্গনে এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সঞ্জিত কুমার দাসের সভাপতিত্বে ও সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আসাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান।

Manual6 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন বিশা ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খাঁন, সুদরানা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমেন্দ্রনাথ সাহা রনি, বড়সাঁওতা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলম, পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিএম আশফাকুল ইসলাম, উপজেলা আওয়মীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সাইদুর রহমান শোভন প্রমুখ। অনুষ্ঠানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এ ১৯তম ব্যাচে মেধাতালিকায় ১০ম স্থান অধিকারী পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী সাব্বির আহমেদকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়াও পারমোহন ঘোষ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো ৪জন কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!