হবিগঞ্জ সড়ক দূর্ঘটনায় নিহতদের দুই পরিবারে চলছে শোকের মাতম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

হবিগঞ্জ সড়ক দূর্ঘটনায় নিহতদের দুই পরিবারে চলছে শোকের মাতম

  • শনিবার, ৭ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: পাঁচ বছর পরে দেশে আসছে প্রবাসী ভাই। বোন সাদিয়া সুলতানা (২২) স্বামী সন্তানসহ গিয়েছিলেন ঢাকা বিমানবন্দরে। ভাইকে নিয়ে ফেরার পথে শনিবার (০৭ জানুয়ারি) মধ্যরাতে মাধবপুরের নোয়াপাড়া এলাকায় ভয়ানক সড়ক দূর্ঘটনায় এই ৩ জনের সাথে ৫ জনের জীবন প্রদীপ নিভে গেলো। ফলে দু’টি পরিবারে আনন্দের পরিবর্তে চলছে শোকের মাতম।

Manual1 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের মাদানগর গ্রামের নুরুল ইসলামের মালয়েশিয়া প্রবাসী ছেলে আখলিছুর রহমান রাজু (২৯) দীর্ঘ ৫ বছর পরে দেশে ফিরেন শনিবার রাতে। দেশে ফেরার পর বিয়ের প্রস্তুতি ছিলো। এমন খুশিতে প্রবাসী রাজকে বিমানবন্দর থেকে আনতে ছেলে মেয়ে জামাতা ও নাতনীসহ ৬জনকে সাথে নিয়ে এলাকার মাইক্রোবাস ভাড়া করে ঢাকায় যান। মধ্যরাতে রাজুকে নিয়ে মাইক্রোবাস যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। গাড়িটি মাধবপুর থানার নোয়াপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাকের সাথে তাদের মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান পেছন দিকে ধাক্কা দেয় মাইক্রোবাসের।

এতে ঘটনাস্থলেই প্রবাসী রাজুর সাদিয়া সুলতানা (২২), তার স্বামী আব্দুস সালাম (৩২) ও তাদের একমাত্র মেয়ে হাবিবা (২) মারা যান। হাসপাতালে নেয়ার পর প্রবাসী রাজুর ছোটভাই আতিকুর রহমান শিহাব (১৩) ও গাড়িচালক পৃথিমপাশার ইউনিয়নের সাদির মিয়া (২৬) মারা যান।

Manual1 Ad Code

গুরুতর আহত প্রবাসী রাজু এবং তার পিতা নুরুল ইসলাম (৫০) ও চাচাতো ভাই নিশাত (১৮) সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়।

প্রবাসী রাজুর নিহত বোন সাদিয়া সুলতানার স্বামীর বাড়ি কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ভেড়াছড়া গ্রামে এবং প্রবাসী রাজুর পরিবারে চলছে শোকের মাতম। শুধু দু’টি পরিবারে নয় গোটা এলাকায় এমন ভয়াবহ দূর্ঘটনার খবরে হতবাক মানুষ।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চেয়ারম্যান ওদুদ বখস জানান, বিদেশ থেকে আসার পর রাজুর বিয়ে নিয়ে পরিবারের প্রস্তুতি ছিলো। কিন্তু দূর্ঘটনা দু’টি পরিবার এখন কতটা অসহায় হয়ে পড়েছে। রাজুর পরিবার তার ভাইয়ের লাশ দাফর করবে না হাসপাতালে আহতদের চিকিৎসা করাবে। অপরদিকে সাদিয়া সুলতানার পরিবার এক সাথে ৩টি লাশের দাফন করতে হবে। কিভাবে এসব শোক মানুষ সইবে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!