শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন ৩০ জানুয়ারি তফসিল ঘোষণা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচন ৩০ জানুয়ারি তফসিল ঘোষণা

  • সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব দ্বি-বার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিপুল রঞ্জন চৌধুরী ও মহরম খাঁন মিলনায়তনে তফসিল ঘোষণা করেন রিটানিং অফিসার ও উপজেলা সমাজসেবা অফিসার সোয়েব হোসেন চৌধুরী।

Manual4 Ad Code

ঘোষিত তফসিল থেকে জানা যায়, আগামী ৩০ জানুয়ারি ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৩ অনুষ্টিত হবে। সে অনুযায়ী নির্বাচনে অংশ গ্রহনকারীরা ১১ জানুয়ারি বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রিটানিং অফিসারের উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে মনোনয়নপত্র ক্রয়, পরদিন ১২ তারিখ বৃহস্পতিবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র জমা এবং ২ থেকে ৫ পর্যন্ত যাছাই বাছাই, ১৫ তারিখ রবিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিন বিকাল ৪টায় চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং ৩০ জানুয়ারি সোমবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ।

Manual5 Ad Code

ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে প্রেসক্লাব সদস্যদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। শ্রীমঙ্গল প্রেসক্লাবের মোট সদস্য সংখ্যা ৩৮ হলেও দুইজন সদস্য দেশের বাহিরে অবস্থান করায় ৩৬ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি গঠন করবেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!