কমলগঞ্জে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বোরো আবাদে ব্যস্ত কৃষকরা

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গত কয়েকদিন ধরে বোরো ধানের চারা রোপণের কাজ শুরু করেছেন কৃষকেরা। পৌষের শীত উপেক্ষা করে বোরো চাষে মাঠে কাজ করছেন তারা। চারা রোপণের পাশাপাশি জমি তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। তবে উপজেলায় সেচের অভাব না থাকলে আরও বেশি বোরোধান আবাদ করা সম্ভব বলে কৃষকেরা জানান।

Manual3 Ad Code

কৃষকদের কাছ থেকে জানা যায়, রবিশস্য ফসল আবাদের পাশাপাশি বোরো ধানের চারা জমিতে রোপণ করছেন। চারা রোপণের জন্য অনেকেই জমি তৈরি কাজ করছেন। তেলের দাম বাড়ায় বোরো চাষে আগের চেয়ে অনেক খরচ বেড়েছে। এছাড়া পর্যাপ্ত সেচের ব্যবস্থা না থাকায় চাষে বিলম্ব হচ্ছে বলে তারা জানান।

Manual8 Ad Code

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছরে উপজেলায় বোরো চাষে ৪ হাজার ৬০২ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত কয়েকবছর ধরে এ উপজেলার কৃষকেরা বোরো চাষে এগিয়ে এসেছেন।

Manual3 Ad Code

সরেজমিনে উপজেলার পতনঊষার, মুন্সীবাজার, শমশেরনগর, আলীনগর ও রহিমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দেখা যায়, শীতের সকালে কুয়াশায় মধ্যে বিভিন্ন জাতের বোরো ধানের চারা রোপণ করছেন। অনেক কৃষক চারা রোপণের জন্য জমি প্রস্তুত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। আবার অনেকেই চারা গাছে পরিচর্চ্চা করছেন। তবে সেচ সংকট, স্যার ও তেলের দাম বাড়ায় অস্বস্তিতে ভোগছেন অনেক কৃষক।

Manual8 Ad Code

রহিমপুর ইউনিয়নের কৃষক নিখিল মালাকার বলেন, গত দুই বছর ধরে ২ একর জমিতে বোরো আবাদ করেছি। জমি প্রস্তুতি শেষে চারা রোপণ করছি। পর্যাপ্ত সেচের সুবিধা থাকলে আরও ২/৩ একর জমিতে বোরো চাষ করতাম। শমশেরনগর ইউনিয়ন কৃষক ওয়াজিদ আলী বলেন, ৩ একর জমিতে এ বছর বোরো ধান চাষ করবেন। তেলের দাম বাড়ায় সেচ ও হাল চাষে অনেক খরচ বেড়েছে। আমন মৌসুমের মতো বারো মৌসুমে ধানের দাম থাকলে কৃষকেরা উপকারী হবেন।

কমলগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা বিশ্বজিত রায় বলেন, বোরো ধান আবাদ করার জন্য আমরা কৃষকদের সহযোগিতা করছি। এ উপজেলায় আগের তুলনায় বোরো চাষ অনেক বেড়েছে। আউশ, আমন এর পাশাপাশি বোরো চাষে কৃষকেরা আগ্রহী হচ্ছেন। ধানের বাজারমূল্য ভালো থাকায় এ বছর অন্যান্য বছরের তুলনায় বেশি আবাদ হবে বোরো।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!