কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপে মাছ বোঝাই ট্রাক খাদে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে বালু বোঝাই ট্রাকের চাপে মাছ বোঝাই ট্রাক খাদে

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ভারতগামী মাছ বোঝাই একটি ট্রাক ধলাই নদের নতুন ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ট্রাক চাপ দিলে নিয়ন্ত্রণ হারিয়ে মাছ বোঝাই গাড়িটি উল্টে গিয়ে লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিনষ্ট হয়েছে। কমলগঞ্জ পৌর এলাকার কুমড়াকাপন এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

Manual4 Ad Code

মাছের রপ্তানিকারক জেবি এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী রুবেল আহমেদ জানান, আসন পৌষœ সংক্রান্তি উপলক্ষে সাতক্ষীরা ও যশোর থেকে ভারতে রপ্তানির উদ্দেশ্যে প্রায় পাচ লক্ষাধিক টাকার মাছ কিনে কুলাউড়ার চাতলাপুর চেকপোষ্টে যাচ্ছিলেন তিনি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ৯টায় (যশোর মেট্রো- ১১-২৮৩৬) মাছ বোঝাই ট্রাকটি কমলগঞ্জ উপজেলা সদর অতিক্রম করার সময় উপজেলার নতুন ব্রীজ এলাকায় ব্রীজে ওঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বালু বোঝাই ট্রাক চাপ দিলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে গেলে আমার লক্ষাধিক টাকার মাছ বিনষ্ট হয়ে যায়। গাড়িটি উল্টে যাওয়ার সময় কেউ হতাহত না হলেও দুর্ঘটনায় গাড়ির চালক সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। গাড়িটি উল্টে যেতেই উৎসুক স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে জড়ো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়া মাছ তুলে নিয়ে যান। দুপুর ১ টার দিকে রাস্তা থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটিকে সরিয়ে নেয়া হয়। মাছের গাড়িটি দুর্ঘটনার ফলে সড়কে কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনার পর ফ্রিজিং গাড়ির মাধ্যমে বাকি মাছ গুলো রপ্তানি করা হয়েছে।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!