বড়লেখা আদালত প্রাঙ্গনে গ্রেফতার আসামী মারা গেলেন জেলখানায় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখা আদালত প্রাঙ্গনে গ্রেফতার আসামী মারা গেলেন জেলখানায়

  • বৃহস্পতিবার, ১২ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে মারামারির ঘটনায় আটক এবং ৫৪ ধারায় চালান হওয়া সেই আসামী আলাউদ্দিন (৬০) মৌলভীবাজার জেলখানায় মারা গেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জেল কর্তৃপক্ষ তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলাউদ্দিন বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চান্দগ্রাম দক্ষিণ জিনাত গ্রামের আজমল আলীর ছেলে ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন একটি জি.আর মামলার প্রধান আসামী।

Manual2 Ad Code

জানা গেছে, মঙ্গলবার বিচারাধীন একটি মামলার হাজিরা দিতে আপন ভাই ফারুক আহমদসহ অন্যান্য আসামীদের সাথে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যান আলাউদ্দিন। আদালত প্রাঙ্গনে মামলার ডাকপড়ার অপেক্ষা কালিন ওই মামলার বাদী সাইদুল ইসলাম আসামী ফারুক আহমদের মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করেন। আহত ফারুক আহমদের ভাই আলাউদ্দিন হামলাকারী সাইদুল ইসলামের কবল থেকে ভাইকে বাঁচাতে গিয়ে সাইদুল ইসলামকে চড়থাপ্পড় মারেন। এঘটনায় আদালত পুলিশ হামলাকারী বাদী ও আহত আসামীর ভাই আলাউদ্দিনকে আটক করে আদালতে সোপর্দ করে। বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক হামলাকারী সাইদুল ইসলাম ও আলাউদ্দিনকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।

Manual7 Ad Code

মৌলভীবাজার জেলা কারাগারের জেল সুপার মো. আব্দুল কুদ্দুস হাজতি বড়লেখার বাসন্দিা আলা উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে পুলিশ আলাউদ্দিন ও সাইদুল ইসলামকে কারাগারে নিয়ে আসে। এর একদিন পর বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। হাত-পা কাপছিল, শারীরিক অবস্থা দেখে ধারণা করা হয় তিনি ডায়বেটিস, হার্টসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। দ্রæত তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়। কিন্তু দুপুর সোয়া বারোটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!