জেলখানায় হাজতির মৃত্যুতে বড়লেখায় ২ ভাইকে অভিযুক্ত করে মামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জেলখানায় হাজতির মৃত্যুতে বড়লেখায় ২ ভাইকে অভিযুক্ত করে মামলা

  • রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual3 Ad Code

মৌলভীবাজার জেলা কারাগারে হাজতি আলা উদ্দিনের মৃত্যুর ঘটনায় বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার দুপুরে মামলাটি করেছেন নিহতের ভাই ফারুক উদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। আসামীরা হলেন- উপজেলার চান্দগ্রাম জিনাল গ্রামের মৃত মশাহিদ আলীর ছেলে সাইদুল ইসলাম ও মুহিবুর রহমান।

Manual4 Ad Code

মামলার এজাহারে বাদী ফারুক উদ্দিন অভিযোগ করেন, ১ নং বিবাদী সাইদুল ইসলামের সাথে বাদীপক্ষের মামলা মোকদ্দমা চলমান রয়েছে। গত মঙ্গলবার বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জি.আর-৫৩/২০১৫ (বড়) মামলার হাজিরার দিন ধার্য ছিল। এই মামলার বাদী হলেন সাইদুল ইসলাম। এদিন কারাগারে নিহত আলা উদ্দিনসহ ফারুক উদ্দিন ও অন্যান্য আসামীরা হাজিরা দিয়ে আদালত প্রাঙ্গনের চায়ের দোকানে বসে মামলার বিষয়বস্তু নিয়ে আলোচনা করছিলেন। এসময় ১ নং বিবাদী সাইদুল ইসলাম ও ২ নং বিবাদী মুহিবুর রহমান তাদেরকে উদ্দেশ্য করে হাসি টাট্টা ও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এর প্রতিবাদ করায় সাইদুল ও মুহিবুর নিহত আলা উদ্দিন ও ফারুক উদ্দিনের উপর অতর্কিতভাবে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মেরে তাদেরকে জখম করে। একপর্যায়ে ১ নং বিবাদী সাইদুল ইসলাম চায়ের কাপ দিয়ে মাথায় আঘাত করলে ফারুক উদ্দিনের গুরুতর রক্তাক্ত জখম হয়। আদালত প্রাঙ্গনে বাদী-বিবাদীর মারামারির এ ঘটনায় ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে আদালত সাইদুল ইসলাম ও আলা উদ্দিনকে কারাগারে প্রেরণ করেন। দুই দিন হাজতবাসের পর গত বৃহস্পতিবার সকালে আলা উদ্দিন কারাগারে মারা যান। মামলার বাদী ফারুক উদ্দিনের দাবী তার ভাই নিহত আলাউদ্দিন ১ নং বিবাদী সাইদুল ইসলাম ও ২ নং বিবাদী মুহিবুর রহমানের কিল-ঘুষি ও লাথির আঘাতে জেলখানায় মৃত্যুবরণ করেছেন।

Manual3 Ad Code

আদালতের বেঞ্চ সহকারী ইকরাম হোসেন মৌলভীবাজার জেলা কারাগারে আলা উদ্দিন নামক হাজতির মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামী করে নিহতের ভাইয়ের মামলা রুজুর সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞ আদালত আগামী ৩০ কার্যদিবসের মধ্যে এই মামলার প্রতিবেদন দাখিলের জন্য থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews