কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে শব্দকর সম্প্রদায়ের ধামাইল উৎসব

  • সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual2 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার নারায়ণক্ষেত্র গ্রামে অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ধামাইল উৎসব অনুষ্ঠিত হয়। মণিপুরি ললিতকলা একাডেমির আয়োজনে রোববার (১৫ জানুয়ারি) বিকাল ৫টায় অনুষ্ঠিত ধামাইল উৎসবে বিভিন্ন এলাকা থেকে ৭ টি দল অংশগ্রহণ করে। ধামাইল উৎসব দেখতে দুর দুরান্ত থেকে আসা নারী পুরুষের উপচে পড়া ভিড় ছিল।

Manual5 Ad Code

মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অঃ দাঃ) ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে ও মণিপুরি ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা প্রভাস চন্দ্র সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

এ উৎসবে শব্দকর সম্প্রদায়ের ঐতিহ্য ধামাইল উৎসব প্রথমবার মুন্সীবাজার ইউনিয়নে আয়োজন করায় আয়োজক কর্তৃপক্ষ ও শব্দকর সম্প্রদায়কে ধন্যবাদ জানিয়ে এরকম আয়োজন ভবিষ্যতেও চলমান রাখার দাবি করেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার।

Manual6 Ad Code

লেখক-গবেষক আহমেদ সিরাজ বলেন, এ দেশের অনগ্রসর জনগোষ্ঠী শব্দকর সম্প্রদায়কে সরকারের সকল উন্নয়ন ও সাংস্কৃতিক কর্মকান্ডে অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত করা সময়ের দাবি। উল্লেখ আবশ্যক, মণিপুরি ললিতকলা একাডেমির উদ্যোগে এটি শব্দকর সম্প্রদায়কে নিয়ে প্রথম কোন আয়োজন ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!