কুলাউড়ায় কেন্দ্রিয় আ’লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা- – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

কুলাউড়ায় কেন্দ্রিয় আ’লীগ সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা-

  • মঙ্গলবার, ১৭ জানুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৭ জানুয়ারি মঙ্গলবার ২য় বারের মত কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সফিউল আলম চৌধুরী নাদেলকে সংবর্ধনা দেয়া হয়।

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আব্দুল কাদিরের পরিচালনায় সংবর্ধনা সভায় সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিউল আলম নাদেল।

Manual5 Ad Code

অনুষ্ঠানে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, সহ-সভাপতি অ্যাডভোকেট আতাউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক মমদুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, জয়চন্ডী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রব মাহাবুব, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লেিগর সভাপতি আব্দুল মান্নান প্রমুখ।

Manual1 Ad Code

সংবর্ধিত অতিথির বক্তব্যে সফিউল আলম নাদেল বলেন, স্বাধীনতার বিপক্ষে, বঙ্গবন্ধুর বিপক্ষে, জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। যারা ক্যান্টনমেন্টে জন্ম নিয়ে ক্ষমতায় যেতে চায় তাদের বিরুদ্ধে কথা বলি। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার ব্যাপারে কোন আপোষ করিনি। তাই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর পাশে থেকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। আমাকে ২য় বারের মত সাংগঠনিক সম্পাদক করেছেন।

তিনি আরও বলেন, দেশ এখন উন্নয়নের মহাসড়কে। স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে। নেত্রীর সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের প্রধান কাজ। বাঁকা পথে কেউ ক্ষমতায় আসতে পারবে না। সেই দিন আর নাই। সেটা ভুলে যান। শেখ হাসিনার নেতৃত্বে আগামীর সরকার হবে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে দেশ এগিয়ে যায়। স্মার্ট ও মানবকি বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়নের লক্ষ্যে আগামী নির্বাচনে আমরা নৌকাকে বিজয়ী করতে হবে।

Manual1 Ad Code

আগামী এক বছর পর নির্বাচন।কুলাউড়ায় শেখ হাসিনা যাকে বিশ্বস্থ মনে করবেন তাকে নৌকা দিবেন। আমরা তার পক্ষে কাজ করবো। ##

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!