ভোরের দর্পণ এর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালী ও আলোচনা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ভোরের দর্পণ এর ২৩ বছরে পদার্পণ উপলক্ষে ফুলবাড়ীতে র‍্যালী ও আলোচনা 

  • শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩

Manual7 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি::  দৈনিক ভোরের দর্পণ পত্রিকা প্রকাশনার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পত্রিকাটির ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর পত্রিকার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেন।
শুক্রবার (২০জানুয়ারি) সকাল ১১:০০টায় একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ক্লাবের সভাপতি মাহাবুব হোসেন সরকার লিটুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহফুজার রহমান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ওসি ফজলুর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমূখ।
বক্তব্য কালে বক্তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য পত্রিকাটির সম্পাদকসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। আগামী দিনেও পত্রিকাটির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
আলোচনা সভা শেষে ভোরের দর্পণের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। অনুষ্ঠানে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল আলম বেলাল, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রতি কান্ত রায় ,যুগ্ন-সম্পাদক তানভির হোসেন রাজুসহ ফুলবাড়ী উপজেলার বিভিন্ন  প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!