কমলগঞ্জে “শ্রীগীতা শিক্ষাঙ্গন”র শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে “শ্রীগীতা শিক্ষাঙ্গন”র শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত

  • রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: শ্রীগীতা শিক্ষাঙ্গন, মৌলভীবাজার এর উদ্যোগে কমলগঞ্জে অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
২১ জানুয়ারি শনিবার কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়ের বিষ্ণুপুরে নির্মানাধীন শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগ, মৌলভীবাজার এর উপ-পরিচালক (উপসচিব) মল্লিকা দে।
সংগঠনের উপদেষ্টা এড. বিষ্ণুপদ ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংবাদকর্মী নয়ন লাল দেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মহিম দে মধু, পূজা উদযাপন পরিষদ রাজনগর উপজেলা শাখার সভাপতি কবি অসিত দেব, সমাজকর্মী অ্যাড. প্রীতম দত্ত সজীব, ধর্মীয় সংগঠক নির্মল কান্তি সুত্রধর, শ্রীগীতা শিক্ষাঙ্গনের প্রধান সমন্বয়কারী অ্যাড. সুজন কান্তি বিশ্বাস, মা-মনি প্রাইভেট হাসপাতালের পরিচালক বিমলেন্দু মালাকার ও প্রবাসী সংগঠক শ্রীবাস মল্লিক।
অনুষ্ঠানে প্রায় শতাধিক অস্বচ্ছল ছাত্র-ছাত্রীদের মধ্যে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ ও খাতা, কলম) বিতরণ করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!