কমলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

  • রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে চুরি, ডাকাতি, জুয়া ও মাদক সংক্রান্ত অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। রোববার দুপুর ১২ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের নাচঘরে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়।

Manual1 Ad Code

মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসিদ আলীর সভাপতিত্বে ও কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো: সুলেমান মিয়া, এনটিসি’র ডিজিএম সামছুল ইসলাম, পাত্রখোলা চা বাগান ব্যবস্থাপক কৃষিবিদ বদরুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লক্ষী নারায়ণ সিংহ, ইউপি সদস্য সাবিদ আলী, দেবাশীষ চক্রবর্তী শিপন, মোতাহের আলী, মহিলা সদস্য বীনা রানী, চা শ্রমিক নারী নেত্রী গীতা কানু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা ও চা বাগানের পঞ্চায়েত প্রধানরা ও জনপ্রতিনিধি।

Manual7 Ad Code

বিট পুলিশিং সভায় ইউপি সদস্য, ইউনিয়নের সাধারণ নাগরিক পুলিশিং সেবা নিয়ে তাদের অভিজ্ঞতা এবং চাওয়া-পাওয়া তুলে ধরেন। অনুষ্টানের প্রধান অতিথি বিট পুলিশিং এর লক্ষ্য ও উদ্দেশ্যসহ জুয়া, মাদক, বাল্যবিবাহ, আত্মহত্যা নিয়ে আলোচনা করে জনগণের বিভিন্ন দাবি ও সুপারিশ বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন এবং জনগনকে পুলিশের সহযোগী হয়ে কাজ করার আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!