বড়লেখায় রহস্যঘেরা বাংলোবাড়িতে পুলিশের অভিযান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

বড়লেখায় রহস্যঘেরা বাংলোবাড়িতে পুলিশের অভিযান

  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের পাহাড়ি জনপদ কাশেম নগরের রহস্যে ঘেরা বাংলাবাড়ি এখন থানা পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে। স্থানীয় লোকজনের অভিযোগ আনোয়ার নামে মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার সাবেক সেনা সদস্যকে সরকারি খাস জমিতে কোটি টাকার বাংলাবাড়ি বানিয়ে দিয়েছেন আমেরিকা প্রবাসি ২৬ বছর বয়সি সুনামগঞ্জের জনৈক যুবক হাসান আহমদ। ওই বাংলোবাড়িতে সন্দেহজনক মানুষের আনাগুনা ও নানা অপরাধ কর্মকান্ড এবং আড্ডা বসার অভিযোগ তোলেন স্থানীয় যুবসমাজ।

Manual6 Ad Code

বুধবার সন্ধ্যায় বড়লেখা থানার ওসি, ওসি (তদন্ত) ও পুলিশ সদস্যরা রহস্যঘেরা বাংলাবাড়ি পরিদর্শণ ও অভিযোগ তদন্তে গেলে স্থানীয় লোকজন অপরিচিত মানুষের আনাগুনা ও অপরাধ কর্মকান্ড এবং অসামাজিকতা বন্ধের দাবিতে ওই বাড়ি ঘিরে বিক্ষোভ করেন। পুলিশ জানিয়েছে, সরকারি খাস জমিতে বাংলোবাড়ি তৈরী, টিলা ও গাছপালা কর্তনের কোনো অনুমতি ও ভূমির লীজ নেওয়ার বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আমেরিকা প্রবাসী হাসান আহমদ। এই বাড়িটি ও আমেরিকা প্রবাসী হাসান আহমদ গোয়েন্দা নজরদারিতে রয়েছেন। হাসান আহমদের কথিত বন্ধু আনোয়ারকে পাওয়া যায়নি।

Manual8 Ad Code

বড়লেখা থানার এসআই সুব্রত কুমার দাস জানান, এই রহস্যজনক বাড়ি ও আমেরিকা প্রবাসী হাসান আহমদ এবং তার কথিত বন্ধু সাবেক সেনা সদস্য আনোয়ারকে নিয়ে গোয়েন্দা সংস্থায় নানা তথ্য রয়েছে। এসব তদন্তে বুধবার সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ, ওসি (তদন্ত) এবং তিনি-সহ পুলিশ কর্মকর্তারা এই বাংলাবাড়িতে যান।

Manual5 Ad Code

এব্যাপারে আমেরিকা প্রবাসী হাসান আহমদ জানান, আনোয়ারকে বিশ্বাস করে জমি ক্রয় ও বাংলোবাড়ি নির্মাণের জন্য চার কোটি টাকা দিয়েছিলেন। কিন্তু জুলাই মাসে দেশে ফিরে টাকার সাথে নির্মাণকাজের মিল পাননি। এ নিয়ে তার সাথে তিক্ততা দেখা দেয়। এরমধ্যে সে আমার ১৩ লাখ টাকা চুরি করেছে। তার বিরুদ্ধে থানায় অভিযোগ দেন। এরপর থেকে বিভিন্ন মহলে সে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!