কমলগঞ্জে বোরো চাষের জন্য নালা খননের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বোরো চাষের জন্য নালা খননের দাবিতে মানববন্ধন

  • সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে পানি নিঙ্কশন ও বোরো চাষের জন্য বাঘজুর নালা খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নে স্থানীয় এলাকাবাসী ও কৃষকদের আয়োজনে ইয়াবরন বনের মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে স্থানীয় কৃষক আব্বাস খান, ফিরুজ খান, আব্দুল কাদির, মুহিত আলী, মঈনুদ্দিন, আশরাফ খান, নিলু চন্দ্র শীল বক্তব্য রাখেন।

Manual7 Ad Code

তাঁরা বলেন, প্রায় ১ কি.মি. দৈর্ঘ্য ও গড়ে ২/৩ মিটার প্রস্থবিশিষ্ট্য এই নালা দিয়ে কয়েক হাজার হেক্টর জমির পানি নিষ্কাশিত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে এর প্রস্থ এতটাই সরু হয়েছে যে কোনো যায়গায় এক কদমেই পার হওয়া যায়। এর কারণে বর্ষা মৌসুমে আমন ফসল সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এবং বোরো মৌসুমে পানির অভাবে চাষ করা যায়না। নালাটি খনন করলে এই বোরো মৌসুমে কয়েক হাজার হেক্টর বোরো চাষ করা সম্ভব।

তারা আরও বলেন, আমারা স্বোচ্ছাশ্রমে নালার ঝোপজঙ্গল ও কিছু মাটি এলাকার একটি কবরস্থানে নেওয়া হয়েছে। এই বনে যাতে বোরোচাষ না হয় এজন্য একটি কুচক্রী মহল উদ্দেশ্যমূলক ভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ এনে সংষ্কারের কাজ বন্ধ করে দেয়।

Manual3 Ad Code

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান বলেন, ‘বাঘজুড় নালা খননের জন্য আমি উপজেলা সমন্বয় মিটিয়ে উত্থাপন করেছি।’

Manual8 Ad Code

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ‘বাঘজুড় নালা খননের বিষয়ে প্রয়োজনে পদক্ষেপ নেওয়া হবে।’#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!