ফুলবাড়ীতে সাংবাদিককে লাঞ্ছিত করায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

ফুলবাড়ীতে সাংবাদিককে লাঞ্ছিত করায় সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা 

  • মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code
রতি কান্ত রায়, কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের ফুলবাড়ীতে কাবিখা- কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ফুলবাড়ী উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ। ২৪ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংবাদিককে লাঞ্ছিত করার তীব্র নিন্দা জ্ঞাপন করেন সাংবাদিক নেতৃবৃন্দ।
এ সময় সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু বলেন, উপজেলায় চলমান কাবিখা-কাবিটা প্রকল্পের অনিয়মের খবর প্রকাশিত হয়েছে। খবর প্রকাশের জেরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের ইউপি সদস্য আমানুর রহমান রতন ও তার সন্ত্রাসী বাহিনী কর্তৃক দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক মাহবুব হোসেন সরকারের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে।
আমরা এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বেলাল বলেন, হতদরিদ্র মানুষের বরাদ্দ নয়ছয়ের খবর প্রকাশ করায় সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি।
এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সভায়। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানান সাংবাদিক নেতৃবৃন্দ। উক্ত সভায় ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত রবিবার সন্ধ্যায় পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে উপজেলার খড়িবাড়ি বাজারে আমানুর রহমান রতনের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী সাংবাদিক মাহবুব হোসেনের ওপর হামলা চালিয়ে তাকে লাঞ্ছিত করে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!