আত্রাইয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ১৩টি ল্যাপটপ চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

আত্রাইয়ে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের ১৩টি ল্যাপটপ চুরি

  • বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাবের ১৩ টি ল্যাপটপ ও একটি স্ক্যানার চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি উপজেলার পাঁচুপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে বুধবার দিবাগত রাতে ঘটেছে।

Manual7 Ad Code

প্রধান শিক্ষক ও থানা জানায়, সরস্বতী পূজা উপলক্ষে ওই বিদ্যালয়ের ছাত্ররা ২৫ জানুয়ারী বুধবার দিবাগত রাতে বিদ্যালয়ের মধ্যে পিকনিক করে। কর্মরত নাইটগার্ড গ্রামের ছাত্ররা বিদ্যালয়ে পিকনিক করায় বাড়ীতে গিয়ে ঘুমিয়ে পরে। এদিকে ছাত্ররা পিকনিকের খাবার খেয়ে বাড়ীতে চলে গেলে রাতের কোন সময় কম্পিউটার ল্যাবে ব্যবহৃত তালা ভেঙ্গে চোরেরা ১৬টি কম্পিউটারের মধ্যে ১৩টি কম্পিউটার ও একটি স্ক্যানার চুরি করে।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র মন্ডল জানান, পূজার প্রস্তুতির জন্য সকালে স্কুলে গিয়ে ল্যাবের ঘরের তালা ভাঙ্গা দেখে ভিতরে গিয়ে ১৩ টি ল্যাপটপ ও ১টি স্ক্যানারের টেবিল ফাঁকা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে খবর দিই।

Manual2 Ad Code

আত্রাই থানা ওসি তারেকুর রহমান সরকার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছি। কেহ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews