শ্রীমঙ্গল প্রেসক্লার নির্বাচনে বিশ্বজ্যোতি সভাপতি ও সোয়েল সম্পাদক পুন:নির্বাচিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:০২ অপরাহ্ন
শিরোনাম :
জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা ওসমানীনগরে ডোবা থেকে ভবঘুরে মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গল প্রেসক্লার নির্বাচনে বিশ্বজ্যোতি সভাপতি ও সোয়েল সম্পাদক পুন:নির্বাচিত

  • সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল প্রতিনিধি:: মৌলভীবাজারের শ্রীমঙ্গল প্রেসক্লাবের দ্বিবার্ষিকী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিশ্বজ্যোতি চৌধুরী সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ইমাম হোসেন সোয়েল পুনরায় নির্বাচিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১ টায় থেকে দুপুর ২ টা পর্যন্ত প্রেসক্লাব হলরুমে এ নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীমঙ্গল শাখা ব্যবস্থাপক দিপংকর দেব নির্বাচনি ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন সহসভাপতি পদে দিপস্কর ভট্টাচার্য লিটন ও আবুল ফজল মো: আব্দুল হাই ডন,যুগ্ন সম্পাদক মো: ইয়াছিন আরাফাত রবিন ও সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, কোষাধ্যক্ষ এহসানুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক (লটারির মাধ্যমে), মো. মামুন আহম্মেদ, কার্যনির্বাহী সদস্য মো: শাকির আহম্মেদ, সনেট দেব চৌধুরী, নুর মোহাম্মদ সাগর, সুলতান মাহমুদ রাকিব ও আবুজার রহমান বাবলা (লটারির মাধ্যমে)। এর আগে বিনা প্রতিদ্বন্ধিতায় দপ্তর সম্পাদক এম মুসলিম চৌধুরী ও সাহাত্য ও প্রকাশনা সম্পাদক বিশ^জিৎ ভট্টাচার্য বাপন নির্বাচিত হন।

Manual6 Ad Code

নির্বাচনের ফলাফল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: সুয়েব হোসেন চৌধূরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানলিটন চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেন সর্দার ও শ্রীমঙ্গল ব্রবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন উপস্থিত ছিলেন। এর আগে দুপুরে নির্বাচন চালাকালিন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী রাজীব মাহমুদ মিঠুন নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!