কমলগঞ্জে জুয়ারিদের হামলায় পুলিশসহ আহত ৫ : আটক-৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে কুলাউড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন চারুকলার জিয়াউল বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদৎ বার্ষিকী : রক্তে ভেজা কমলগঞ্জের দলই সীমান্ত বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা

কমলগঞ্জে জুয়ারিদের হামলায় পুলিশসহ আহত ৫ : আটক-৫

  • বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে জুয়ার আসরে পুলিশ হানা দিতে গেলে জুয়ারিদের হামলায় ওসি (তদন্ত)সহ ৪ পুলিশ সদস্য ও স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার উত্তর তিলকপুর গ্রামে এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

জানা যায়, উত্তর তিলকপুর এলাকায় খোলামাঠে খড়কুটো দিয়ে ঘর তৈরি করে বেশ কিছুদিন ধরে স্থানীয় জুয়ারিরা আসর বসান। জুয়ার আসরের সংবাদ পেয়ে কমলগঞ্জ থানার এএসআই আক্তার হোসেন ও এএসআই জালাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জাবের আহমদ, খোকা মিয়া, সায়েম মিয়া, শামীম আহমদ, শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়াসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে কয়েকজন পালিয়ে গেলে আটককৃতদের হাল্লাচিৎকারে উত্তেজনার সৃষ্টি হয়।

Manual5 Ad Code

ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের অপর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের নিয়ে থানার উদ্দেশ্যে রওয়ানা হয়। উত্তর তিলকপুর জামে মসজিদের সামনে আসার পর গ্রামবাসীর সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক, এএসআই আক্তার হোসেন, এএসআই জালাল উদ্দিন, কনস্টেবল মামুনুর রশিদ ও স্থানীয় বাসিন্দা জাবির আহমদ আহত হন। আহতদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং এএসআই জালাল উদ্দিন ও কনস্টেবল মামুনুর রশিদকে হাসপাতালে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

পরে পুলিশ শাওন ওরপে শামন মিয়া, কাউসার আহমদ, কামাল মিয়াসহ ৫ জনকে আটক করে। রাতেই হামলার আহত পুলিশ সদস্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। অভিযোগ বিষয়ে স্থানীয়দের সাথে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এ ঘটনায় ২৫/৩০ জনকে আসামী করে কমলগঞ্জ থানায় পৃথক দু’টি মামলা দায়ের করে আটককৃত ৫ জনকে বুধবার সকালে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews