কমলগঞ্জে রেল লাইনের পাশে থেকে শিশুর মরদেহ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে রেল লাইনের পাশে থেকে শিশুর মরদেহ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: সিলেট-আখাউড়া রেলওয়ে সেকশনের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর মরদেহ (১১) উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোর বেলায় এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ভোরে কোনো এক সময় শিশুটি ট্রেন থেকে পড়ে যায়।

Manual5 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা জানান, রেললাইনের পাশে একটি অজ্ঞাত শিশুর মরদেহ পড়ে আছে জেনে শ্রীমঙ্গল জিআরপি থানাকে অবগত করা হয়। পরে শ্রীমঙ্গল রেলওয়ে জিআরপি পুলিশ ঘটনাস্থলে আসার পর লাশ উদ্ধার করে।

অজ্ঞাত পরিচয় শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার উপ-পরিদর্শক মোঃ নফিল উদ্দিন। তিনি জানান, শিশুটি টোকাই হতে পারে। আশপাশে রেলওয়ে স্টেশনে পরিচয় পাবার জন্য জানানো হয়েছে ।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!