কুলাউড়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual4 Ad Code
এইবেলা, কুলাউড়া ::  মৌলভীবাজারের কুলাউড়ায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্প এর আওতায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। সোমবার ০৬ ফেব্রুয়ার সকাল ১১টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের আয়োজনে মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
তিনি মেলার সফলতা কামনা করে আধুনিক প্রযুক্তিতে কৃষি চাষ করে অধিক ফসল উৎপাদনের জন্য কৃষকদের আহবান জানান। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন ও র‌্যালিতে অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উপপরিচালক সামছুদ্দিন আহমদ, অতিরিক্ত উপপরিচালক নিলুফার ইয়াসমিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম প্রমুখ।
সোমবার থেকে শুরু হওয়া এই মেলা চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। মেলায় বিভিন্ন ধরনের কৃষি পণ্য ও কৃষি সামগ্রী স্থান পাচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!