কমলগঞ্জে নিরাপদ সবজির মাঠ দিবস অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে নিরাপদ সবজির মাঠ দিবস অনুষ্ঠিত

  • সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩
Exif_JPEG_420

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পাতাকুঁড়ি সোসাইটি কর্তৃক বাস্তবায়িত ইকোলজি বান্ধব নিরাপদ সবজি উৎপাদন ও বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ প্রকল্পের আওতায় (বাঁধাকপি) চাষ প্রদর্শনীর কৃষক মাঠ দিবস পালন করা হয়েছে। সোমবার সকাল ১১ টায় আলীনগর ইউনিয়নের পূর্ব কালিপুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করা হয়।

প্রকল্পের কমলগঞ্জ শাখা অফিসের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর (ভিসিএফ) মোঃ তারেক নাসির উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ রেজাউল করিম। বক্তব্য রাখেন প্রকল্পের মার্কেটিং ম্যানেজার মোঃ নজরুল ইসলাম শাহ্, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ সাইফুল ইসলাম মুজাহিদ ও কৃষক মোঃ মতিউর রহমান। সভায় বক্তাগণ নিরাপদ সবজি চাষের প্রয়োজনীয়তা ও পদ্ধতি তুলে ধরেন। অনুষ্ঠান শেষে অতিথিরা মাঠ পরিদর্শন করেন।

Manual8 Ad Code

উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!