আক্কেলপুরে ছাত্রীকে কু-প্রস্তাব শিক্ষকের দীর্ঘসময় অতিবাহিত হলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নাগেশ্বরীতে ওয়াল্ড মিশনের উদ্যোগে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা  ছাতকে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উপজেলা সম্মেলন ১৪ নভেম্বর মুখ চেপে ধরে অপহরণের চেষ্টা- জুড়ীতে ছিনতাইকারির কবলে মহিলা পুলিশ সদস্য এসএসবিসি প্রকল্পের উদ্যোগে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য সুরক্ষায় নাগেশ্বরীতে সামাজিক কর্মপরিকল্পনা সভা কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে স্বাস্থ্য বিষয়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং সভা জুড়ীর জাম্বুরার কদর সারাদেশে জুড়ীতে বাকপ্রতিবন্ধী জুমি হত্যার ৮ দিনেও রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ   মাধবকুণ্ডের সৌন্দর্যে অভিভুত যুক্তরাষ্ট্র, বেলজিয়াম ও নেদারল্যান্ডের ১৩ পর্যটক টালিয়াউরা প্রাইমারি স্কুল- জুড়ীতে অবৈধভাবে স্কুলের সরকারি গাছ কর্তন ও গোপনে বিক্রির অভিযোগ ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’র কেন্দ্রীয় কমিটিতে সংগঠক হলেন কুলাউড়ার রফি আহমেদ তানিম

আক্কেলপুরে ছাত্রীকে কু-প্রস্তাব শিক্ষকের দীর্ঘসময় অতিবাহিত হলেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন

  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual7 Ad Code
নিশাত আনজুমান, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি :: জয়পুরহাটের আক্কেলপুরে ছাত্রীকে ডেকে নিয়ে কু-প্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে রায়কালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সালাম মানিকের বিরুদ্ধে। এ ঘটনায় গত বুধবার ওই বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী ও অভিভাবকরা ওই শিক্ষককে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে প্রধান ফটক এবং বিদ্যালয় প্রাঙ্গনে বিক্ষোভ করে। পরে তাকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে অব্যহতি এবং অভিযোগটি খতিয়ে দেখার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই ঘটনায় তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সময় অতিবাহিত হওয়ার পরেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন। এ নিয়ে জনসাধারণের মনে জন্ম নিয়েছে বিভিন্ন প্রশ্ন।
ঘটনার দিন গত ১ ফেব্রুয়ারি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষরিত একটি নোটিশ যার স্মারক নাম্বার রাউবি/২০২৩-১ এ দেখা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেনকে আহবায়ক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রফিকুল ইসলামকে সদস্য করে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়।
ওই বিদ্যালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরেও জমা হয়নি তদন্ত প্রতিবেদন। তদন্ত প্রতিবেদন জমা না হওয়ার বিষয়েও সুনির্দিষ্ট কোন কারণ জানাতে পারেননি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে কথা হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলাল উদ্দিন এর সাথে। তদন্ত প্রতিবেদন এর বিষয়ে জানতে চাইতে তিনি বলেন, ‘এখনো তদন্ত প্রতিবেদন জমা হয়নি।’  তদন্ত প্রতিবেদন জমা না হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কেন এখনও প্রতিবেদন জমা হয়নি তা বলতে পারবো না।’
ওই এলাকার বাসিন্দা বেলাল হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘নির্ধারিত সময় অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়াই আমরা সংসয়ের মধ্যে রয়েছি। ভিন্ন ভাবে ঘটনাটি প্রভাবিত করার জন্য একটি মহল কাজ করছে বলে গুঞ্জন উঠেছে’।
তদন্ত কমিটির আহব্বায়ক উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মকবুল হোসেন বলেন, ‘তদন্ত কার্যক্রম এখনো চলমান রয়েছে। বিষয়টি বিষদভাবে তদন্তের জন্য তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হয়নি। আমরা বিদ্যালয় কর্তৃপক্ষকে মৌখিকভাবে জানিয়ে সময় নিয়েছি’।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews