কুড়িগ্রামের রৌমারীতে সিন্ধুকের ভেতর থেকে ২২ হাজার পিচ ইয়াবাসহ আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

কুড়িগ্রামের রৌমারীতে সিন্ধুকের ভেতর থেকে ২২ হাজার পিচ ইয়াবাসহ আটক

  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual2 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি :: কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ৬শ পিচ ইয়াবাসহ মাদক কারবারি রকিবকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।  মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ। এর আগে মঙ্গলবার ভোরে ওই মাদক কারবারির বসত ঘরের সিন্ধুকের ভেতর থেকে এসব ইয়াবা উদ্ধার করে পুলিশ। আটক মাদক কারবারি রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ভোর রাতে রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর পোর্ট গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ রকিব হাসান রফিক (৩৪) এর বসতবাড়ির কক্ষের ভেতরে ড্রয়ার ও সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬শ পিচ ইয়াবা উদ্ধার সহ হাতেনাতে গ্রেফতার করে রৌমারী থানার একটি চৌকস টিম।
কুড়িগ্রাম জেলার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে  মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!