মৌলভীবাজারের বৃহৎ মেধাযাছাই প্রতিষ্ঠান থাষ্ট ফর নলেজের বিজয়ীদের পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

মৌলভীবাজারের বৃহৎ মেধাযাছাই প্রতিষ্ঠান থাষ্ট ফর নলেজের বিজয়ীদের পুরস্কার বিতরণ

  • মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual6 Ad Code

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের বৃহৎ মেধাযাছাই প্রতিষ্ঠান থাষ্ট ফর নলেজের 
পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি)  একাটুনা ইউনিয়নে উলুয়াইল 
দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে 
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর মো. নাহিদ আহসান। 

থাষ্ট ফর নলেজ এর নির্বাহী সভাপতি বকসি মিছবাহ্ উর রহমানের সভাপতিত্বে ও মো. জুয়েল আহমেদ
ও থাষ্ট ফর নলেজের সাধারণ সম্পাদক মাও বশির আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান, 
মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ড. প্রফেসর ফজলুল আলী,সদর উপজেলা চেয়ারম্যান
মোঃ কামাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফ
উদ্দিন, একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আবু সুফিয়ান। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মৌলভীবাজার টাউন কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মো. সামছুল ইসলাম, 
সিনিয়র সাংবাদিক বকসি ইকবাল আহমেদ, গিয়াস নগর ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেন 
টিপু, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ চৌধুরী ও সিনিয়র সাংবাদিক সরোয়ার 
আহমেদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আমেরিকা থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন থাষ্ট ফর নলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বকশী 
মামুনুর রহমান।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলার শতাধিক বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ, সার্টিফিকেট ও 
ক্রেষ্ট তুলে দেওয়া হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!