কমলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং এবং সেমিনার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কমলগঞ্জে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রেস ব্রিফিং এবং সেমিনার

  • বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

Manual7 Ad Code

এইবেলা, কমলগঞ্জ ::

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে ২০১৯-২০ অর্থ বছরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক জনসচেতনতামুলক প্রচার, প্রেস ব্রিফিং এবং সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালযের বাস্তবায়নে এবং কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ১৩ আগস্ট  বেলা সাড়ে ১২ টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশেকুল হকের সভাপতিত্বে সেমিনার উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হান্নান। স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান অফিস, মৌলভীবাজার এর সহকারী পরিচালক মো. মোশাররফ হোসেন।

Manual6 Ad Code

সেমিনারে প্রজেক্টরের মাধ্যমে বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে ধারনা দেয়া হয়। সেমিনারে সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষকরা অংশগ্রহন করেন।

Manual7 Ad Code

সেমিনারে বক্তারা বলেন, বর্তমান সরকারের ২০১৮ সালের নির্বাচনী এজতেহার অনুযায়ী প্রতি উপজেলা থেকে বছরে এক হাজার মানুষকে দক্ষ করে গড়ে তুলে সঠিকভাবে বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরিকরণ বিষয়ে আলোচনা হয়। এসময় বৈদেশিক কর্মসংস্থানের জন্য বিদেশের ভাষা শিক্ষা, কারিগরী প্রশিক্ষণ গ্রহণ, ব্যাংক ঋণ সুবিধাসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেয়া হয়। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!