কমলগঞ্জে দুর্গাবাড়ির নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে দুর্গাবাড়ির নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ির নতুন মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার বেলা ১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

Manual1 Ad Code

মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ি পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি ডা: মতিলাল পালের সভাপতিত্বে ও সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার। স্বাগত বক্তব্য রাখেন মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ি পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক পরিমল রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীবাজার ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ণ পাল, মুন্সীবাজার সার্ব্বজনীন দুগাবাড়ির মন্দির নির্মাণ কমিটির আহবায়ক দীপক কান্তি রায়, কৃষ্ণ কান্ত রায় প্রমুখ।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে সাবেক চিফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি বলেন, বর্তমান সরকার সকল ধর্মের সমঅধিকারে বিশ^াসী। ধর্ম যার যার উৎসব সবার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে নির্বিঘেœ সকল ধর্মের লোকজন তাদের ধর্মানুষ্ঠান পালন করে আসছে। মুন্সীবাজার সার্ব্বজনীন দুর্গাবাড়ির নতুন মন্দির নির্মাণে সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!