সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা জুড়ীর মনিরুজ্জামান

  • শুক্রবার, ৮ মে, ২০২৬

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual8 Ad Code

হাকালুকি হাওর ও হাওরপারের সরকারি-বেসরকারি জলাশয়ে মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং সরকারি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে বিশেষ অবদান রাখায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান সিলেট বিভাগের শ্রেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা নির্বাচিত হয়েছেন।

Manual7 Ad Code

২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম দক্ষতা, সততা ও সফলতার সঙ্গে বাস্তবায়নের স্বীকৃতিস্বরূপ বিভাগীয় মূল্যায়ন কমিটির সার্বিক মূল্যায়নে তিনি সিলেট বিভাগের ৪১ টি উপজেলার কর্মকর্তাদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন।

বৃহস্পতিবার (৭ মে) সিলেট বিভাগীয় মৎস্য অধিদপ্তরে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে অধিদপ্তরের পরিচালক মো. আসাদুল বাকী তাকে সনদ ও সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় উপ-পরিচালক সুনীল মন্ডল, সিনিয়র সহকারী পরিচালক (সম্প্রসারণ ও প্রশিক্ষণ) দ্বিজরাজ বর্মন, মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: আরিফ হোসেন, সিলেট জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা ড. আল-মিনান নূর প্রমুখ।

Manual1 Ad Code

জানা গেছে, জুড়ী উপজেলায় অবৈধ জাল ব্যবহার ও মা মাছ নিধন প্রতিরোধ, প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ, মৎস্য খামারিদের প্রশিক্ষণ প্রদান এবং সরকারি প্রণোদনা কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে মো. মনিরুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার নেতৃত্বে উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি জেলেদের মধ্যে সচেতনতা তৈরিতেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

সিলেট বিভাগ শ্রেষ্ট উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, সরকারের নির্দেশনা বাস্তবায়ন এবং দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!