মে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন এম‌পি কলিম উদ্দিন আহমদ মিলন বিধি বর্হিভুতভাবে পরিচালনা- বড়লেখার এস.আর ব্রিকসের লাইসেন্স বাতিল জুড়ীতে বিজিবির অভিযানে ভারতীয় অবৈধ মোটরসাইকেল উদ্ধার কুলাউড়ায়  চা শ্রমিকদের  প্রভিডেন্ট ফান্ডের টাকা আত্মসাতের অভিযোগ  হারিছ মোহাম্মদ : নিভে গিয়েও আলো ছড়ানো নির্ভীক এক সাংবাদিক সিলেট নগরীর গ্রীনহিল কলেজের অধ্যক্ষ পদে নিয়াজ উদ্দীনের যোগদান হাকালূকির মৎস্যসম্পদ রক্ষায় অভিযান, বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

মে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের আহবান হোটেল শ্রমিক ইউনিয়নের

  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

মহান মে দিবস উপলক্ষে ১ মে মজুরিসহ ছুটি প্রদানের দাবি জানিয়েছেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের নেতবৃন্দ। ২৯ এপ্রিল গণমাধ্যমে প্রেরিত এক বার্তায় জেলা হোটেল হোটেল শ্রমিক ইউনয়িনের সভাপতি তারেশ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া বলেন, মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস সারাবিশ্বের শ্রমিক শ্রেণির ঐক্য ও সংহতি প্রকাশের দিন। মহান মে দিবস উপলক্ষে ১ মে সারাবিশ্বের শ্রমিক শ্রেণি ছুটি ভোগ করে থাকেন। বাংলাদেশেরও সর্বস্তরের সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করে থাকেন। কিন্তু সারাদেশের হোটেল-রেস্টুরেন্টে কর্মরত শ্রমিকদের বিরাট অংশ এখনো মে দিবসের ছুটি থেকে বঞ্চিত করা হয়।

Manual2 Ad Code

মে দিবসে ছুটির দাবিতে ধারাবাহিক আন্দোলন ও দাবিদাওয়ার জানানোর প্রেক্ষাপটে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রমদপ্তরের মধ্যস্থতায় গত ২৭ এপ্রিল হোটেল-রেঁেস্তারা মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দকে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্টিত হয়। বৈঠকে বিস্তারিত আলোচনা করে মহান মে দিবস উপলক্ষে ১ মে ২০২৬ মজুরিসহ হোটেল শ্রমিকদের ছুটি প্রদান করার সিদ্ধান্ত হয়; কোন শ্রমিককে জোরপূর্বক মে দিবসের দিনে কাজ না করানোর আহবান জানানো হয়।

Manual3 Ad Code

এছাড়াও শ্রমিকদের অন্যান্য দাবির প্রেক্ষিতে আগামী ৮ জুন পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়। বিভাগীয় শ্রমদপ্তরের উপপরিচালক মহব্বত হোসাইনের সভাপতিত্বে অনুষ্টিত ত্রিপক্ষীয় বৈঠকে শ্রীমঙ্গল উপজেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, জুড়ীর হোটেল মালিক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন হোটেল রেস্টুরেন্টের মালিক এবং হোটেল শ্রমিক ইউনিয়নের পক্ষে মৌলভীবাজার, শ্রীমঙ্গল, কুলাউড়া ও জুড়ী উপজেলা শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উক্ত সভার সিদ্ধান্তের আলোকে সর্বস্তরের হোটেল শ্রমিকদের মে দিবসে মজুরিসহ ছুটি প্রদানের জন্য হোটেল মালিকদের প্রতি আহবান জানিয়েছেন হোটেল শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। মে দিবসে ছুটি উপভোগ করে মহান মে দিবস ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে যথাযোগ্য মর্যাদার সাথে শান্তিপূর্ণভাবে মে দিবসের কর্মসূচি সফল করার জন্য সর্বস্তরের হোটেল শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!