কমলগঞ্জে লেখক-সাংবাদিক ইসহাক কাজলের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে লেখক-সাংবাদিক ইসহাক কাজলের ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদ নগর বাজারে বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত লেখক, গবেষক, সাংবাদিক ও প্রগতিশীল রাজনীতিবিদ ইসহাক কাজলের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। ইসহাক কাজল গণ পাঠাগারের উদ্যোগে গত শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় শহীদনগর বাজারে পাঠাগার কেন্দ্রে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সাংবাদিক ও সমাজসেবক আব্দুল হান্নান চিনুর সভাপতিত্বে ও সাংবাদিক মাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান। বিশেষ আলোচক হিসাবে উপস্থিত ছিলেন পতনঊষার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রকৌশলী তওফিক আহমদ বাবু, শিক্ষক আব্দুর রাজ্জাক, প্রভাষক মো: আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, কবি জয়নাল আবেদীন শিবু, কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টন, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমদ, নাট্যকার হিফজুর রহমান, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, আব্দুল হান্নান, সমাজসেবক নারায়ণ মল্লিক সাগর। আলোচনায় অংশ নেন সমাজসেবক আব্দুল মছব্বির, লোকমান আহমদ, সাইফুর আহমদ, সাকিব হোসেন জয় প্রমুখ।

Manual7 Ad Code

সভায় আলোচকরা বলেন, প্রয়াত ইসহাক কাজল দীর্ঘদিন বাংলাদেশে সাংবাদিকতা করে গেছেন। এর পাশাপাশি ওয়ার্কাস পাটির একজন নেতা হিসাবেও গণমানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন সংগ্রাম করেছেন। পরবর্তী সময়ে লন্ডনে চলে যাওয়ায় সেখানেও তিনি লেখালেখি ও সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা রাখায় আন্তজার্তিক মানের লেখক ও সাংবাদিক হিসাবে সুনাম অজর্ন করেন। তাঁর একাধিক বই প্রকাশিত হয়েছে। এজন্য তিনি বাংলা একাডেমীর পক্ষ থেকে পুরস্কৃতও হন। ইসহাক কাজলের জীবন থেকে শিক্ষা নিয়ে সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মাওলানা জুবায়ের আহমদ দোয়া পরিচালনা করেন।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!