ফুলবাড়ীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

ফুলবাড়ীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩

Manual5 Ad Code
 কুড়িগ্রাম প্রতিনিধি ::  কুড়িগ্রামের ফুলবাড়ীতে শাহ বাজার চাষী ক্লাব ও রংধনু পাঠাগারের সহযোগিতায় “নব-জাগরণ সমাজসেবী সংগঠনের” আয়োজনে শুক্রবার শাহবাজার উচ্চ বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ শেষে সন্ধ্যা সাড়ে সাতটায় শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার মঞ্চে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি রোস্তম আলী বকসীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, বড়ভিটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তম কুমার মোহন্ত।
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক জাকির সরকার, আওয়ামী যুবলীগের সহসভাপতি নজির হোসেন, শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তৌহিদুল হক পোদ্দার কাস্টম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক প্রমূখ।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন নব-জাগরণ সমাজসেবী সংগঠনের  আহ্বায়ক হাসানুর রহমান হিরো। সংগঠনটির পক্ষ থেকে আরও বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান আশিক।
আলোচনা সভা শেষে সংগঠনের পক্ষ থেকে অতিথি বৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সাথে উপস্থিত অতিথিবৃন্দের মাধ্যমে সংগঠনের পক্ষ থেকে শাহ বাজার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সবশেষে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!