কমলগঞ্জে বিষধর সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযানে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার ছাতকে পুলিশের অভিযানে ৩ জন ইয়াবাসহ মোট ৭ আসামী আটক বড়লেখায় ওসির প্রেসব্রিফিং- গৃহবধু মুন্নির মৃত্যু আত্মহত্যা জনিত, প্ররোচনার মামলা দিলে ব্যবস্থা নিবে পুলিশ বড়লেখায় মুন্নির মৃত্যুর ঘটনায় মামলা গ্রহণ ও অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবিতে মানববন্ধন বড়লেখায় নিসচা’র কর্মপরিকল্পনা সভায় টিশার্ট প্রদান ও দোয়া মাহফিল

কমলগঞ্জে বিষধর সাপের কামড়ে চা শ্রমিকের মৃত্যু

  • মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিষধর সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন (৪৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকালে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়। চন্দ্র রিকিয়াশন মাধবপুর ইউনিয়ন এর শ্রীগোবিন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। সে দলই চা বাগানে শশুড় বাড়িতে ঘর জামাই হিসাবে বসবাস করতো।

Manual7 Ad Code

পুলিশ সুত্রে জানা যায়, গত রোববার বিকালে জ্বালানি কাঠ সংগ্রহ করতে চন্দ্র রিকিয়াশন পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ চা সেকশনে যায়। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়। স্থানীয় শ্রমিকরা চন্দ্রকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তীর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। রোববার রাত ৮টায় মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোন বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে আসল রহস্য।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!