শিক্ষার উন্নয়নেও কাজ করবে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

শিক্ষার উন্নয়নেও কাজ করবে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে

  • বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় সাংবাদিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বড়লেখা ফাউন্ডেশন ইউকের (চ্যারিটি নং-১১৯১৫৯৩) নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ। বুধবার (১৫ ফেব্রæয়ারি) রাতে বড়লেখা পৌর শহরের একটি রেস্টুরেন্ট এই সভা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

আর্ন্তজাতিক এই দানশীল সংগঠনের প্রধান সমন্বয়ক রেজাউল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এপিপি গোপাল দত্ত, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে’র উপদেষ্টা ডা. নজরুল ইসলাম, উপদেষ্টা ফাইজ মোহাম্মদ রাহমান, সংগঠনের প্রধান সমন্বয়ক জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হামিদুর রহমান শিপলু, কাউন্সিলর কবির আহমদ, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, ইকবাল হোসেন স্বপন, মিজানুর রহমান, জালাল আহমদ, তপন কুমার দাস, খলিলুর রহমান, এজে লাভলু, মোস্তফা উদ্দিন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী হানিফ পারভেজে, শিক্ষক জাকির হোসেন, সমাজকর্মী মাতাব আল মামুন, তাহমিদ ইশাদ রিপন, আইনুল ইসলাম, আক্তার হোসেন, আমিনুল বাবলু, জাকারিয়া আহমদ, প্রবাসী মনসুর আহমদ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে। বিশেষ করে সংগঠনটি হতদরিদ্র অসহায় মানুষের জন্য কাজ করছে। সংগঠনটি বন্যায় ও করোনাকালে মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। গৃহহীন অনেক পরিবারকে বসতঘর তৈরি করে দিয়েছে। চিকিৎসা বঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে। অনেক পরিবারকে সেলাই মেশিন কিনে দিয়ে সাবলম্বী করেছে। অসচ্ছল পরিবারে সৌর বিদ্যুৎ প্রদানসহ সংগঠনটি বিভিন্নভাবে মানুষকে সহায়তা করে যাচ্ছে। যা এখনও অব্যাহত রয়েছে। সুদূর প্রবাস থেকে প্রবাসী বড়লেখার মানুষকে নিয়ে গঠিত বড়লেখা ফাউন্ডশেন ইউ,কে মানুষের জন্য কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছে।

Manual2 Ad Code

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসাইন আহমদ জানান, বড়লেখা ফাউন্ডেশন ইউ,কে আর্তমানবতার সেবার পাশাপাশি আগামীতে শিক্ষার উন্নয়নে তথা অসচ্ছল শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা অর্জনে সার্বিক সহায়তা প্রদান করবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!