কমলগঞ্জে সড়কে নিহত-১ : আহত-৫ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সড়কে নিহত-১ : আহত-৫

  • শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর কানিহাটি চা বাগানে একটি প্রাইভেট কারের সাথে অটোরিক্সার সংঘর্ষে ৬জন আহত হন। হাসপাতালের নেয়ার পর আহত একজনের মৃত্যু হয়। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পুলিশ অটোরিক্সা ও প্রাইভেট কার জব্দ করেছে।

Manual3 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কানিহাটি চা বাগানের রাস্তার মোড়ে যাত্রী বোঝাই অটোরিক্সাটি প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এসময়ে অটোরিক্সা চালক ও যাত্রীরা লুটিয়ে পড়েন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্যামেলিয়া হাসপাতালে নেয়া হয়। পরে পুলিশি সহযোগিতায় আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে নেয়ার পর বুধুরাম ভৌমিজ (৪২) এর মৃত্যু হয়। সংঘর্ষে আহত হন কাঞ্চনী মাঝি, অর্জুন মাঝি, সনাতন মাঝি, রানী মাঝি, কার্তিক মুন্ডা। প্রাইভেট কারের একাংশ ও অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হয়। আহত ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মৌলভীবাজার সদর হাসপাতালে তাদের ভর্তি করা হয়েছে।

Manual5 Ad Code

ঘটনার সত্যতা স্বীকার করে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আকনজি বলেন, প্রাইভেট কার ও অটোরিক্সা আটক করা হয়েছে। এব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!